advertisement
advertisement

ফ্রেজার–ম্যাগার্কের ১৪ বলের ফিফটিতে নতুন কিছু দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
ফ্রেজার–ম্যাগার্কের ১৪ বলের ফিফটিতে নতুন কিছু দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট

জেইক ফ্রেজার–ম্যাগার্ক

advertisement

২০২৩ সালের অক্টোবরে লিস্ট ‘এ’ ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে আলোচনায় এসেছিলেন জেইক ফ্রেজার–ম্যাগার্ক। তখন প্রশ্ন উঠেছিল, অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই নতুন প্রতিভা কার মতো হবেন? ডেভিড ওয়ার্নার নাকি লেগ স্পিনও করতে পারায় পরবর্তী শহীদ আফ্রিদি?কিন্তু সেই ফ্রেজার–ম্যাগার্ক কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন! অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর জুলাইয়ে। তার আগে ২০২৪ টি–টুয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা হয়নি।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেললেও সর্বশেষ আইপিএলে তাঁকে কেউ কেনেনি। টান পড়েছিল পারফরম্যান্সের ভাঁড়াড়ে। তবে ফ্রেজার–ম্যাগার্ক যে হারিয়ে যাননি, সেটাই বুঝিয়ে দিলেন আজ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে কাপে।‘বিগ শো’খ্যাত গ্লেন ম্যাক্সওয়েলের চোখে ‘অসীম প্রতিভাধর’ এই ব্যাটসম্যান অ্যাডিলেডে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ১২২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন।

সাউথ অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড গড়া এই ইনিংস খেলার পথে ফ্রেজার–ম্যাগার্ক যেন মনে করিয়ে দিলেন অর্ণবের সেই গানের লাইন, ‘হারিয়ে যাইনি, এটাই জরুরি খবর!’Jake Fraser-McGurk you freak!!!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর