advertisement
advertisement

জিম্বাবুয়ের ২৭২ রানও তাড়া করতে পারল না বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
জিম্বাবুয়ের ২৭২ রানও তাড়া করতে পারল না বাংলাদেশ

হতাশ হয়ে ড্রেসিংরুমে ফিরছেন তাওহিদ হৃদয়

advertisement

শুরুটা দেখে শেষটা অনুমান করার উপায় ছিল না। বল হাতে তাসকিন আহমেদের আগুনঝরা বোলিং, ব্যাট হাতে তানজিদ হাসান ও সৌম্য সরকারের ঝোড়ো সূচনা। দুই ইনিংসেই বাংলাদেশ শুরু করেছিল দারুণভাবে; কিন্তু ক্রিকেট তো শুধু শুরুর গল্প নয়, শেষ পর্যন্ত সেই গল্পটা টেনে নেওয়ারও খেলা। সেখানেই ব্যর্থ বাংলাদেশ।

ফল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার।বোলিংয়ের কথাই ধরুন, তাসকিন আহমেদের শুরুর ঝড়ে লন্ডভন্ড জিম্বাবুয়ে ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে করে কেবল ২৪ রান। পুরো কৃতিত্বটা অবশ্য তাসকিনের একারই, তাঁর তখন বোলিং ফিগার ৪–১৩–০–৩; কিন্তু মাঝের ওভারগুলোতে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের দেড় শ রানের জুটি গড়ার পর সেই জিম্বাবুয়েই কি না করে ফেলে ২৭১ রান!এবার ব্যাটিংটা দেখুন, এখনকার ক্রিকেটে তিন শ রান তাড়া হয় প্রায়ই।

২৭২ রানের লক্ষ্যটা তাই খুব বড় হওয়ার কথা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর