advertisement
advertisement

ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ২৭২


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ২৭২

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় জ্বলন্ত বস্তুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দাঙ্গা পুলিশের সদস্যরা। ফ্রান্সের রাজধানী প্যারিসে, ১৭ অক্টোবর ২০২৬

advertisement

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান খারাপ হওয়ার প্রতিবাদে শনিবার দেশজুড়ে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তাতে ফ্রান্সে কয়েক বছরের মধ্যে সবচেয়ে সহিংস বিক্ষোভগুলোর একটিতে রূপ নিয়েছে শনিবারের এই আন্দোলন।ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত ২৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্যারিস ছাড়াও দক্ষিণের মার্সেই, উত্তর-পশ্চিমের রেন, দক্ষিণ-পশ্চিমের তুলুজ এবং পশ্চিমের অঁজে শহরে সহিংসতার ঘটনা ঘটেছে।মন্ত্রণালয়ের ভাষ্যমতে, মুখঢাকা কিছু ব্যক্তি লুটপাটের চেষ্টা করেছেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন এবং সড়কের বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছেন। সরকারি ক্ষমতার প্রতীকী স্থান ও সংবাদমাধ্যমের কার্যালয়েও হামলা চালানো হয়েছে।

এসব অস্থিরতার জন্য ‘অতি-বামপন্থীদের’ দায়ী করেছে ফ্রান্স সরকার।পূর্ব-মধ্যাঞ্চলের লিওঁ শহরে বিক্ষোভকারীরা একটি পর্যটন কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে আন্দোলনপ্রতিবাদে বিক্ষোভের সময় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন বিক্ষোভকারীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর