advertisement
advertisement

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল আর নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল আর নেই

চিত্রশিল্পী সাইদা কামাল

advertisement

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন। রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি কবি সুফিয়া কামালের মেয়ে এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি সংস্থা 'আমরাই পারি'র চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন। তাঁর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সুলতানা কামাল। সাইদা কামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি বিদেশে অবস্থানরত এক মেয়েকে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনার পর শান্তিনিকেতনের কলাভবন থেকে নকশার ওপর প্রশিক্ষণ নেন সাইদা কামাল। তিনি দেশ-বিদেশে নানা একক ও যৌথ প্রদর্শনীর মাধ্যমে দেশের চারুশিল্পে অবদান রেখেছেন। এ ছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে দায়িত্ব পালন করেন তিনি। এই অনন্য অবদানের জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র লাভ করেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর