advertisement
advertisement

দুর্গাপূজার মহাষ্টমীতে দেশজুড়ে বন্ধ থাকবে সোনা বেচাকেনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
দুর্গাপূজার মহাষ্টমীতে দেশজুড়ে বন্ধ থাকবে সোনা বেচাকেনা

সোনা

advertisement

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাষ্টমীর দিন আগামীকাল সোমবার সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, এদিন সারা দেশে সব জুয়েলারি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকবে।আজ রোববার জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুসারে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জুয়েলার্স কারিগরদের অনুরোধ জানিয়েছে সমিতি।এদিকে ১৩ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমেছিল। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা দাম কমে। দাম কমার পর ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম কমে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম কমে দাঁড়ায় ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।একই দিন রুপার দামও কমানো হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর