জিম্বাবুয়ের বিপক্ষে আউট হয়ে ফিরছেন তাওহিদ হৃদয়
২০১৪ থেকে ২০২১। আট বছরে ওয়ানডেতে ১৯ বার মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১৯ ম্যাচেই জয়ী দলের নাম বাংলাদেশ। একসময়ের প্রবল প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তখন কী দাপটই না ছিল বাংলাদেশ ক্রিকেট দলের!সবকিছু বদলে গেল ২০২২ সালের জিম্বাবুয়ে সফরে। হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দিল জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে দলটির প্রথম জয়।
হারারেতে পরের ম্যাচটিও জিতে সিরিজ জয়ই নিশ্চিত করে ফেলে স্বাগতিক জিম্বাবুয়ে।ব্যাটসম্যানদেরই জেতানো উচিত ছিল, বলছেন তাসকিনদুই দল এরপর ওয়ানডেতে আরও পাঁচ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার তিনটিতেই জিতেছে জিম্বাবুয়ে। যার অর্থ, ওয়ানডেতে সর্বশেষ সাত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে এগিয়ে ৫–২ ব্যবধানে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ হার পরশু আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজকে। সেটিও কিনা ৯৯ রানের বিশাল ব্যবধানে!
২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট ১৭২ রানে, তা–ও ৩৩.৪ ওভারে।ওয়ানডেতে সর্বশেষ সাত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে এগিয়ে ৫–২ ব্যবধানে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।