পাইপ ক্লিনার দিয়ে তৈরি ফুলের তোড়া হাতে উদ্যোক্তা সুমাইয়া আক্তার। গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে
কেউ হাতে নিয়ে দেখছেন, কেউ দাম জানতে চাইছেন, আবার কেউ কিনেও নিচ্ছেন। ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের এক পাশে বসে কৃত্রিম ফুলের তোড়া বিক্রি করছেন সুমাইয়া আক্তার (ইলমা)। ফুলগুলো তৈরি পাইপ ক্লিনার (মখমল বা তুলার মতো ফাইবারে জড়ানো নমনীয় ও চিকন ধাতব তার) দিয়ে। দেখতে ফুলের মতো হলেও সহজে নষ্ট হয় না। যত্নে রাখলে দীর্ঘদিন ভালো থাকে।অনলাইনে নিজের তৈরি পণ্য বিক্রি করেন সুমাইয়া (২৪)।
সরাসরি মানুষের আগ্রহ কেমন, তা দেখতে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো উদ্যানে ফুলের তোড়া নিয়ে বসেন। শুরুতে কিছুটা চিন্তায় ছিলেন। ক্রেতাদের সাড়া পেয়ে এখন আশাবাদী এই তরুণ উদ্যোক্তা।১ হাজার ৯০০ টাকায় শুরু ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভালুকা এলাকার বাসিন্দা সুমাইয়া। এ বছর গৌরীপুর সরকারি কলেজ থেকে সমাজকর্মে স্নাতক শেষ করেছেন। ২০২৪ সালে তাঁর বিয়ে হয়। স্বামী বাহার উদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
স্বামীর সঙ্গে সুমাইয়া থাকেন ত্রিশালে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।