বিবিসি কিম জং–উনের অবকাশকেন্দ্রের আশপাশে চারটি বড় নৌযান শনাক্ত করেছে। এগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৫০, ৫৫, ৬০ ও ৮০ মিটার
উত্তর কোরিয়ার ওয়ানসান উপকূলে গত জুলাই থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তোলা ছবিতে বারবার একটি বিলাসবহুল নৌযান দেখা গেছে।
নৌযানটি দৈর্ঘ্যে ৮০ মিটার বা ২৬৩ ফুট।নৌযানটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এর ডেকে থাকা ৫০ মিটারের একটি সুইমিংপুল, যার এক প্রান্তে রয়েছে চমৎকার কিছু ওয়াটার স্লাইড।মাসের পর মাস একটি মেরামতকেন্দ্রে পড়ে থাকার পর গত জুলাইয়ের শুরুতে নৌযানটি ওয়ানসানের কালমা উপদ্বীপের উপকূলীয় জলসীমায় আনা হয়।ওয়ানসান মূলত সমুদ্রতীরবর্তী একটি মনোরম অবকাশ যাপনকেন্দ্র।
সেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন ও তাঁর পরিবারের ব্যবহারের জন্য রয়েছে বিশাল একটি ভিলা বা প্রাসাদোপম বাড়ি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।