advertisement
advertisement

এই ভিনিসিয়ুস আসল নাকি ‘নকল’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
এই ভিনিসিয়ুস আসল নাকি ‘নকল’

ভিনিসিয়ুস জুনিয়র

advertisement

পৃথিবীতে বহু ‘ষড়যন্ত্র–তত্ত্ব’ চালু আছে। কেনেডি হত্যাকাণ্ড, ভিনগ্রহবাসীদের অস্তিত্ব, ইলুমিনাতি কিংবা গ্রিফন শকুন—চাইলে এমন আরও অনেক ‘ষড়যন্ত্র–তত্ত্বে’র কথা বলা যায়। গত জুলাইয়ে বিশ্বকাপ শেষে ব্রাজিলেও এমন এক ষড়যন্ত্র–তত্ত্ব চালু হয়েছিল; এই ভিনিসিয়ুস আসল, না নকল!আসলে বিশ্বকাপের পরই মুখের কসমেটিক সার্জারি করান ভিনি। তাতে মুখের সৌষ্ঠব কিছুটা পাল্টায়। কিন্তু ষড়যন্ত্র–তত্ত্বে বিশ্বাসীরা বসে থাকবেন কেন!

অবিশ্বাস্য এক তত্ত্ব চালু হয় ব্রাজিলজুড়ে—ভিনিসিয়ুস রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এবং তাঁর বিজ্ঞাপনের চুক্তিগুলো বজায় রাখতে অবিকল তাঁর মতো দেখতে অন্য কাউকে মাঠে নামানো হচ্ছে!এই ষড়যন্ত্র–তত্ত্ব তখন ধোপে টেকেনি। কিন্তু চলতি মৌসুমে মাঠে ভিনির যা পারফরম্যান্স, তাতে মনে হচ্ছে টিকে গেলেও যেতে পারে।

কারণ পারফরম্যান্স বলছে, রিয়াল মাদ্রিদে গত আট মৌসুম ধরে যে ভিনিকে দেখা গেছে, তাঁর সঙ্গে বর্তমান ভিনির কোনো মিল নেই।২০২৬–২৭ মৌসুমে এ পর্যন্ত রিয়ালের হয়ে ১০ ম্যাচে মাত্র ১ গোল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর