জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হেরে নিজেদের পরিস্থিতি কঠিন করে তুলেছে বাংলাদেশ
আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজে গতকাল জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারায় আফগানিস্তান। জিম্বাবুয়ে ম্যাচটি জিতলে ফাইনালে ওঠার পথ সহজ হতো বাংলাদেশের। তখন আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতলেই ফাইনালের টিকিট পেয়ে যেত বাংলাদেশ। জিম্বাবুয়ে অল্প ব্যবধানে হারলে পড়তে হতো কঠিন সমীকরণে। কিন্তু সিকান্দার রাজার দল বড় ব্যবধানে হারায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথটা বাংলাদেশের জন্য একটু সহজ হলো।পয়েন্ট তালিকায় তাকানো যাক।
একটি ম্যাচ জিতে শীর্ষে থাকা আফগানিস্তানের রান রেট ৩.১৬০। ২ ম্যাচে ১ হার ও ১ জয়ে দ্বিতীয় জিম্বাবুয়ের রান রেট–০.৫৯০। একটি ম্যাচ খেলে হেরে তৃতীয় বাংলাদেশের রান রেট –১.৯৮০। ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল প্রাথমিক পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশকে শুধু জিতলেই চলবে না, মেলাতে হবে রান রেটের সমীকরণও।
সোজা কথায়, জিম্বাবুয়েকে রান রেটে পেছনে ফেলতে হবে।আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি সমীকরণ মিলিয়ে জয়ের চ্যালেঞ্জ নিতে হবে তাওহিদ হৃদয়দেরআবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে আফগানিস্তানকে ৪১ রানে হারাতে পারলেই উঠবে ফাইনালে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।