advertisement
advertisement

লোক–ঐতিহ্যের আলোকমঞ্চে নতুন পাঠ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
লোক–ঐতিহ্যের আলোকমঞ্চে নতুন পাঠ

‘দীনেশচন্দ্র সেন ও লোককাহিনীর মঞ্চ–পরিবাহণ’ বইয়ের প্রচ্ছদ অবলম্বনে

advertisement

বাংলার সমৃদ্ধ লোকজ জীবনের অন্যতম উপাদান লোককাহিনি বা পালাগান। সামাজিক, পারিবারিক বা ব্যক্তিক আনন্দদানের পাশাপাশি এতে যুক্ত থাকে প্রাচীন লোকশিক্ষা ও নীতিকথার উপাদান। লোককাহিনির বিষয়ে বেদনা, হাস্যরস, অলৌকিকতা, প্রেমের প্রগাঢ়তাসহ লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত নানা বিষয় থাকতে পারে। বাংলার আদি গ্রাম্য রূপকে তুলে ধরে বলে দীনেশচন্দ্র সেনের মৈমনসিংহ গীতিকা সংকলন বিস্মিত করেছিল সবাইকে।

সময়ের ধারাহিকতায় গীতিকার পালাগুলো নিয়ে নানা রকম নিরীক্ষা হয়েছে। লোকজজীবনভেদে এগুলোর মঞ্চায়ন ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী। হাজার বছর ধরে লোকসমাজে চর্চিত কৃষ্টি ও সংস্কৃতির উত্তরাধিকার বহন করলেও নাগরিক মঞ্চে পালাগুলোর মঞ্চায়নে এসেছে পরিবর্তন।

মৈমনসিংহ গীতিকার সম্পাদক দীনেশচন্দ্র সেন এবং তাঁর সম্পাদিত গ্রন্থের উল্লেখযোগ্য তিনটি পালাগানের মঞ্চ পরিবাহণের ধারাবাহিক প্রকাশ আলোচ্য গ্রন্থটি।গ্রন্থটিকে পাঁচটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর