মিসর ফরোয়ার্ড মোস্তফা জিকো
২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩–২ গোলে হেরে বিদায় নেয় মিসর। সে ম্যাচে রেফারির সমালোচনা করায় মিসর কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ ও ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। গতকাল খবরটি জানায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।রেফারির ভুলকে মিসরের বিদায়ের কারণ হিসেবে দায়ী করায় শাস্তি পেয়েছেন ৬০ বছর বয়সী কোচ হাসান।
হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘মাঠের ভেতরে কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরে কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।’হাসান আরও বলেছিলেন, ‘বাস্তব জীবন অন্যায্য হতে পারে, কিন্তু খেলাধুলায়ও কেন ন্যায্যতা থাকবে না?’ এই ম্যাচের ফল এবং যেভাবে সবকিছু ঘটেছে, তাতে আমি সন্তুষ্ট নই।
বলতে চাই “দুর্ভাগ্য”, কিন্তু বাস্তবে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।’মিসর কোচ হোসাম হাসানজিকো শাস্তি পেয়েছেন ম্যাচ–পরবর্তী সাক্ষাৎকারে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে নিয়ে কটূক্তি করার জন্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।