মাউন্ট এভারেস্ট
মাউন্ট এভারেস্ট বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। তবে অতীতে কি পৃথিবীতে এর চেয়ে উঁচু কোনো পর্বত ছিল?কখনো কখনো সুউচ্চ পর্বত তৈরি হওয়ার পেছনে থাকে এক বিশাল ভূতাত্ত্বিক প্রক্রিয়া। মহাদেশীয় পাতগুলোর একে অপরের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লাগার কারণে বিশালাকার পর্বতের তৈরি হয়।এ ধরনের ভূতাত্ত্বিক সংঘাতের ফলে পৃথিবীতে তৈরি হয়েছে মাউন্ট এভারেস্ট ও হিমালয় পর্বতমালার মতো বিশাল ও উঁচু পর্বতগুলো।
কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯ হাজার ৩২ ফুট (৮ হাজার ৮৪৯ মিটার) উঁচুতে থাকা মাউন্ট এভারেস্টের চেয়ে বড় কোনো পর্বত কি অতীতে কখনো ছিল?এর সঠিক উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, সুদূর অতীতে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতগুলো কোথায় থাকতে পারত, সে বিষয়ে কিছু ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে।পৃথিবীর হারিয়ে যাওয়া প্রাচীন পর্বতমালাঅস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক অ্যালান কলিন্স জানান, দুর্ভাগ্যবশত শতকোটি বছর আগের ঠিক কোন পর্বতটি সবচেয়ে উঁচু ছিল, সে বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই।তবে পৃথিবীর মাটির নিচে থাকা পাথরের স্তর ও নানা উপাদানের মধ্যে কিছু সূত্র পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।