advertisement
advertisement

পুরুষেরা প্রকাশ্যে কাঁদতে কেন সংকোচ বোধ করেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
পুরুষেরা প্রকাশ্যে কাঁদতে কেন সংকোচ বোধ করেন

পুরুষেরা কি সত্যিই নারীদের তুলনায় কম আবেগ অনুভব করেন? নাকি সামাজিক প্রত্যাশার কারণে তাঁরা আবেগ প্রকাশ করতে চান না?

advertisement

বাংলাদেশে ছেলেদের ছোটবেলা থেকেই শুনতে হয়—‘ছেলেরা কাঁদে না’, ‘কান্না দুর্বলতার লক্ষণ’, ‘পুরুষ মানুষকে শক্ত হতে হয়’। খেলতে গিয়ে পড়ে ব্যথা পেলে কিংবা প্রিয় কিছু হারিয়ে মন খারাপ হলে অনেক ছেলেকেই কান্না চেপে রাখতে বলা হয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষা যেন আরও গভীর হয়। ফলে দুঃখ পেলেও অনেক পুরুষ প্রকাশ্যে কাঁদতে সংকোচ বোধ করেন।ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ৩০ বছর বয়সী আরিফ (ছদ্মনাম)।

কর্মক্ষেত্রে নানা চাপ সামলাতে হয় তাঁকে। কখনো কাজের ব্যর্থতা, কখনো পরিবারের দায়িত্ব, আবার কখনো ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে মানসিক চাপ কম নয়। কিন্তু কাছের মানুষদের সামনেও নিজের কষ্টের কথা বলতে পারেন না তিনি। তাঁর ধারণা, পুরুষ হয়ে কাঁদলে অন্যরা তাঁকে দুর্বল ভাবতে পারেন।আরিফের এই অভিজ্ঞতা একেবারে বিচ্ছিন্ন নয়। সমাজে পুরুষের কাছ থেকে দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতা প্রত্যাশা করা হয়।

অনেক সময় এসব গুণের সঙ্গে কান্না না করার ধারণাও জুড়ে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর