অভিযুক্ত বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনী
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ উঠেছে।
এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।এ ঘটনায় গতকাল সোমবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মোসলেম মোল্লা।লিখিত অভিযোগে মোসলেম মোল্লা উল্লেখ করেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন রমিজ উদ্দিন লন্ডনী। এ ছাড়া তিনটি খাসি উপহার হিসেবে নিয়েছিলেন।
কিন্তু বিদেশ চলে যাওয়ার কথা থাকায় মোসলেম কমিটিতে পদ না চেয়ে টাকা ফেরত চান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।