ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অত্যন্ত গোপনে ইসরায়েল সফর করেছেন। দেখা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনের আগে দেশটিতে সফর করলেন পিট হেগসেথ। গতকাল সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন।
এ নির্বাচনে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহু জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন বলে মনে করা হচ্ছে।পিট হেগসেথের গোপনে ইসরায়েল সফরের খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্স বলেছে, প্রাথমিকভাবে এ সফরের সত্যতা যাচাই করা যায়নি।২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন।
এ নির্বাচনে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহু জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন বলে মনে করা হচ্ছে।যোগাযোগ করা হলেও মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।