হেমন্তের সকালে শিশিরভেজা খেতে কাজ করছেন কৃষক। ইসলামপুর, সিলেট, ১৯ অক্টোবর
হেমন্তের সকালে ঘাসের ডগা আর ধানের পাতায় জমে থাকা শিশিরবিন্দু নরম রোদে ঝলমল করে। কোথাও কুয়াশা ভেদ করে উঁকি দেয় সূর্য, কোথাও শিশিরভেজা খেতে কাজে ব্যস্ত কৃষক। নদীতে মাছ ধরছেন জেলেরা, গ্রামীণ পথে ছুটছেন মানুষ। প্রকৃতির এই স্নিগ্ধ রূপ আর কর্মব্যস্ত জনজীবন মিলেই জানান দিচ্ছে হেমন্তের আগমনী বার্তা।হেমন্তের সকালে শিশিরভেজা খেতে কাজ করছেন কৃষক।
ইসলামপুর, সিলেট, ১৯ অক্টোবর ধানের শিষে জমে থাকা শিশিরবিন্দু চিকচিক করছে সকালের আলোয়। ইসলামপুর, সিলেট, ১৯ অক্টোবর ঘাসের ওপর মাকড়সার জালে জমেছে শিশিরবিন্দু। ইসলামপুর, সিলেট, ১৯ অক্টোবরবাড়ন্ত শিমখেতে পাতায় পাতায় জমেছে শিশিরকণা। শেখেরকোলা, বগুড়া, ১৯ অক্টোবরভোরের সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। গোগাইপুর, বগুড়া, ১৯ অক্টোবরকুয়াশাঢাকা ভোরে গ্রামীণ সড়ক ধরে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি।
নুরুইল বিল, বগুড়া, ১৯ অক্টোবরহালকা কুয়াশা আর মিষ্টি রোদে হেমন্তের সকালে কাজে ছুটছেন মানুষ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।