সম্পাদকীয়
১০ অক্টোবর সকালে কক্সবাজারের উখিয়ায় পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটক নিহত হয়েছেন। স্বজন-পরিজন হারিয়ে দিশাহারা ভুক্তভোগীদের পরিবার, মরদেহের অপেক্ষায় এখনো দিন গুনছেন স্বজনেরা। এই অগ্নিকাণ্ড ও মর্মান্তিক মৃত্যুকে কেবল দুর্ঘটনা হিসেবে নয়, বরং প্রশাসনিক অবহেলা ও দীর্ঘদিনের অনিয়মের এক চরম পরিণতি হিসেবে দেখতে হবে।
এটা মোটেও আকস্মিক নয়, কেননা ঘটনার পর জানা গেছে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এবং ফায়ার সার্ভিস—তিনটি সংস্থাই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সতর্ক করেছিল রিসোর্টটিকে। তবু সব নিয়মকানুন উপেক্ষা করেই ব্যবসা চালিয়ে যাচ্ছিল তারা।
তদারকির চরম ঘাটতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর নীরবতার মূল্য দিতে হলো ১০টি তাজা প্রাণ দিয়ে।কেবল যে টুপটুপ রিসোর্টই যাবতীয় নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে পর্যটন নগরী কক্সবাজারে ব্যবসা চালিয়ে আসছিল, তা নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।