ইট ভাঙছেন বিল্লাল খান। ১২ অক্টোবর বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায়
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী এলাকা। সেখানে একটি ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের নিচতলায় চলছে ইট ভেঙে খোয়া তৈরির কাজ। মেঝেতে বসে হাতুড়ি দিয়ে ইট ভাঙছিলেন বিল্লাল খান (৪২)। পাশেই রাখা একজোড়া ক্রাচ।২ অক্টোবর বিকেলে সেখানে গিয়ে কথা হয় বিল্লালের সঙ্গে। গল্পে গল্পে জানান, এক দুর্ঘটনায় মাত্র ১২ বছর বয়সে পা হারান বিল্লাল। এর পর থেকে ক্রাচই তাঁর চলার ভরসা। তবু থেমে যাননি।
প্রায় ১৮ বছর ধরে ক্রাচে ভর করে দূরদূরান্তে গিয়ে বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট ভেঙে খোয়া (সুড়কি) তৈরি করছেন। এই মজুরিতেই চলে তাঁর সংসার।বিল্লালের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চৌরাঙ্গা গ্রামে। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি বড়। শৈশবেই বাবাকে হারান। বাবা জলিল খান দিনমজুরি করতেন, রেখে যাওয়ার মতো সম্পদ ছিল না। তাঁর মৃত্যুর পর আয় বন্ধ হয়ে যায়।
বিল্লালের দুই মেয়ে ও এক ছেলে।দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন বিল্লাল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।