advertisement
advertisement

ঐতিহ্য আর তারকাদের সমাগমে মুখার্জি পরিবারের ৮০তম দুর্গাপূজা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ঐতিহ্য আর তারকাদের সমাগমে মুখার্জি পরিবারের ৮০তম দুর্গাপূজা

এই পূজা আট দশক ধরে মুম্বাইয়ের বাঙালিদের আবেগের এক বিশেষ ঠিকানা।

advertisement

মুম্বাইয়ের উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপূজার ৮০তম আয়োজনে ঐতিহ্য, সংস্কৃতি আর বলিউড তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে শারদীয় উৎসব। মুম্বাইয়ের দুর্গাপূজার কথা উঠলেই যে আয়োজনটির নাম সবার আগে মনে আসে, সেটি উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপূজা।এই পূজা আট দশক ধরে মুম্বাইয়ের বাঙালিদের আবেগের এক বিশেষ ঠিকানা।

বলিউডের তারকাদের উপস্থিতি, মুখার্জি পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা আর বাঙালির চিরচেনা উৎসবের আবহ—সব মিলিয়ে এই পূজা আট দশক ধরে মুম্বাইয়ের বাঙালিদের আবেগের এক বিশেষ ঠিকানা। মণ্ডপে সাবেকি ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধনে নজর কেড়েছেন কাজল ও তাঁর সন্তান নিসা-যুগ।

নিসার রুপালি-নীল কাতান শাড়ি, কাজলের ম্যাঙ্গো হলুদ-কমলা ওমব্রে শিফন শাড়ি আর যুগের হালকা ধূসর কুর্তায় ফুটে উঠেছে উৎসবের সাজ।১৯৪৮ সালে চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ও তাঁর স্ত্রী সতীরানী মুখার্জির উদ্যোগে শুরু হয়েছিল এই আয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর