আটক উদ্দিন সরদারকে থানায় নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে পাবনার ফরিদপুর থানা চত্বরে
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত উদ্দিন সরদার (৩৫) ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা। নিহত সূর্য খাতুন (৫৫) তাঁর মা।স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত।
নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন। আজ সকাল নয়টার দিকে মায়ের কাছে টাকা চান তিনি। মা তখন রান্নাঘরে রান্না করছিলেন। টাকা না দিয়ে তিনি রান্না করতে থাকেন। একপর্যায়ে ছেলের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে উদ্দিন কাস্তে দিয়ে মায়ের গলা কেটে দেন।খবর পেয়ে পুলিশ গিয়ে সূর্য খাতুনের লাশ উদ্ধার করে। বেলা ১১টার দিকে গ্রামের একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় উদ্দিনকে আটক করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটি উদ্ধার করা হয়।উদ্দিনের বোন জোমেলা খাতুন বলেন, তাঁর ভাই দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।