ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন। পাশে দলটির আরেক নেতা সৌরভ দাস। দুজনই এখন কারা হেফাজতে রয়েছেন। ১২ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের কারা হেফাজতের মেয়াদ আরও দুদিন বৃদ্ধি করা হয়েছে। দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল সোমবার এই নির্দেশ দেন। আগের দিন ম্যাজিস্ট্রেট তাঁদের জামিনের শুনানি শোনেননি।
সেদিন তিনি অভিযোগ করেছিলেন, ওই নেতাদের মুক্তি দেওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে।জামিনের জন্য সিজেপি নেতাদের আগামীকাল বুধবার ফের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করানো হবে।আশুতোষ ও সৌরভের অপরাধ, আন্দোলনের জন্য নিষিদ্ধ করে দেওয়া যন্তর মন্তরে তাঁরা ঢুকে পড়েছিলেন। সেখানে ঢুকে তাঁরা শান্তি ভঙ্গ করেছেন। অন্যদের উসকানি দিয়েছেন। আইন ভেঙেছেন।
বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋতু রাজ কারা হেফাজতের মেয়াদ বৃদ্ধির কারণ হিসেবে লিখিত নির্দেশে এগুলোর উল্লেখ করেছেন।আশুতোষ ও সৌরভদের এর আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।