advertisement
advertisement

কারাবন্দী সু চিকে কী উপহার পাঠালেন রাজা চার্লস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
কারাবন্দী সু চিকে কী উপহার পাঠালেন রাজা চার্লস

রাজা তৃতীয় চার্লস ও অং সান সু চি

advertisement

মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সু চিকে দুটি বই পাঠিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। মিয়ানমারের জান্তা সরকার এ কথা জানিয়েছে।গতকাল সোমবার সু চির হাতে রাজা চার্লসের উপহারের বই এবং একটি খামবন্ধ চিঠি তুলে দেওয়া হয়। সেই ছবিও প্রকাশ করেছে জান্তা সরকার।২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। ক্ষমতা নেয় সেনাবাহিনী। আটক হন দেশটির নেত্রী সু চিসহ তাঁর দল এনএলডির অনেক রাজনীতিবিদ।

তখন থেকে ৮১ বছর বয়সী সু চি বন্দী আছেন।‘সু চি সুস্থ আছেন, আমরাই দেখভাল করব’, আসিয়ানকে জানাল মিয়ানমারমিয়ানমারের আন্তর্জাতিকভাবে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটানোর চেষ্টা করছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। নির্বাচনে জিতে তিনি এখন মিয়ানমারের প্রেসিডেন্ট হয়েছেন; যদিও নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিস্তর প্রশ্ন রয়ে গেছে।মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

জান্তাপ্রধানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করে রেখেছে পশ্চিমা দেশগুলো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর