advertisement
advertisement

মধু সংগ্রহ করতে গিয়ে বুনো মৌমাছিদের তাড়িয়ে দিচ্ছে মধু মৌমাছি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
মধু সংগ্রহ করতে গিয়ে বুনো মৌমাছিদের তাড়িয়ে দিচ্ছে মধু মৌমাছি

advertisement

ফুলে ফুলে ঘুরে মধু ও পরাগরেণু সংগ্রহ করে মৌমাছি। কিন্তু খাবার সংগ্রহ করতে গিয়ে এক প্রজাতির মৌমাছি যদি অন্যদের তাড়িয়ে দেয়, তাহলে কী হবে? নতুন এক গবেষণায় দেখা গেছে, মধু সংগ্রহের জন্য পালন করা মৌমাছিরা ফুল থেকে বুনো মৌমাছি ও অন্যান্য পরাগবাহী পতঙ্গকে তাড়িয়ে দিচ্ছে।

এতে খাবার সংগ্রহের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বুনো মৌমাছি।যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ক্যামব্রিজশায়ার এলাকায় দুই বছর ধরে এই গবেষণা করেছেন। তাঁরা কাঁটাঝোপ ও আইভিগাছের ফুলে খাবার সংগ্রহ করতে আসা পাঁচ ধরনের পতঙ্গের মধ্যে প্রায় ৩০০টি মুখোমুখি হওয়ার ঘটনা পর্যবেক্ষণ করেন।

এসব পতঙ্গের মধ্যে ছিল মধু মৌমাছি, ভোমরা, একা বাস করা মৌমাছি, হোভারফ্লাই এবং অন্যান্য মাছি, প্রজাপতি, গুবরেপোকা ও বোলতা।গবেষকেরা লক্ষ করেন, প্রতিবার মুখোমুখি হওয়ার ঘটনায় কোন পতঙ্গ ফুলে থাকা খাবার সংগ্রহের সুযোগ পাচ্ছে, কোনটি সরে যাচ্ছে এবং কখন তারা একই ফুলের সম্পদ ভাগ করে নিচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর