অ্যাপল নতুন পণ্য আনতে যাচ্ছে
অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো নোটবুক কম্পিউটারে যুক্ত হতে পারে টাচস্ক্রিন ও ওএলইডি পর্দা। আগামী ২৮ অক্টোবর ‘প্রো অ্যান্ড টেল’ নামের এক অনুষ্ঠানে নতুন এই নোটবুক উন্মোচন করতে পারে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। একই অনুষ্ঠানে এম৬ চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাকের পাশাপাশি নতুন আইপ্যাড মিনিও আসতে পারে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে।অ্যাপলের বিশ্বব্যাপী বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসওয়াক সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এ অনুষ্ঠানের কথা জানান। সেখানে তিনি লেখেন, ‘আগামী সপ্তাহে প্রো অ্যান্ড টেল আয়োজনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তবে এবারের আয়োজন প্রচলিত মূল বক্তব্যভিত্তিক অনুষ্ঠানের মতো হবে না।
আমন্ত্রিত সাংবাদিক ও কনটেন্ট নির্মাতারা সরাসরি নতুন পণ্য দেখার পাশাপাশি সেগুলো ব্যবহার করে দেখার সুযোগ পাবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।