advertisement
advertisement

কাঁটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
কাঁটা

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

আমার নাতনি একদিন জিজ্ঞেস করল, ‘নানাভাই, গায়ে কাঁটা কী? কোনো রোগ?’ওর বয়স ৯। ও আমার তাকের একটা পুরোনো বই পড়ছিল, আমাকে দেখে দেখে বই পড়া শিখেছে। বইটিতে একটা লাইন ছিল,‘গানটি শুনে তার গায়ে কাঁটা দিল।’আমি উত্তর দিতে পারিনি।

উত্তরটা শরীরে হয়, আর ৯ বছরের একটা মেয়ে, যার আঙুলের ডগায় জন্ম থেকে মেশিন সিলেক্টেড সব ভালো গান, সব ভালো ছবি, সব ভালো গল্প রেডি করা থাকে, তার শরীরে ওই জিনিস একবারও হয়নি কেন, সেটাই বিস্ময়কর।ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেই যাচ্ছিলাম। আমার হাতে সময় ছিল সাত দিন।কেন সাত দিন, সেটা বলি।আমার মেয়ে সাততলায় থাকে, আমি তিনতলায়। আর আমার নাতনি মিতুল সপ্তাহে তিন দিন আমার কাছে থাকে।

কেন থাকে, সেটা কেউ ঠিক করেনি, মিতুল নিজেই ঠিক করেছে।গত সোমবার আমার মেয়ে দরজায় এসে দাঁড়াল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর