advertisement
advertisement

জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন

advertisement

জন্ম ও মৃত্যুনিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এই সময়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধনের এক বিজ্ঞপ্তিতে ১৯ অক্টোবর এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।

এ কারণে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর