advertisement
advertisement

বাংলার চিত্রকলার ব্যাকরণ কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
বাংলার চিত্রকলার ব্যাকরণ কোথায়

খ্রিস্টীয় প্রথম ও দ্বাদশ শতাব্দির ভারতীয় শিল্পকর্ম অবলম্বনে

advertisement

‘প্রতিটি ছবির সামনে দাঁড়ালে চোখ কিছুক্ষণ থমকে থাকে। একবার দেখে চলে যাওয়ার মতো নয় ছবিগুলো ধীরে ধীরে পাঠ করতে হয়। লাবণ্যময় রং-রেখা, সংযত বিন্যাস ও সূক্ষ্ম বিবরণ মিলে তৈরি করে এক মায়াবী আবেশ। বাংলার লোকশিল্পের দীর্ঘ ঐতিহ্য, প্রাচ্যচিত্রের উত্তরাধিকার এবং প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার ভাববৈশিষ্ট্যের উত্তরাধিকার এই চিত্রমালার দৃশ্যভাষায় প্রবহমান।’এভাবেই শুরু হয়েছে একটি চিত্র প্রদর্শনীর রিভিউ।

প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’র। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর অন্য আলোর অনলাইনে ‘শিল্পভাষায় আত্মপরিচয় নির্মাণ’ শিরোনামে রিভিউটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের শিক্ষক মলয় বালা।এ লেখা কেস স্টাডি হিসেবে ধরে ব্যবচ্ছেদের মাধ্যমে আমরা মূল বিষয়বস্তুতে প্রবেশ করব। এখানে চারটি বাক্য আছে।

কোনো বাক্যই বলছে না, এটা সুনির্দিষ্ট কোনো প্রদর্শনীর রিভিউ!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর