advertisement
advertisement

আগুনে পুড়ে মৃত্যু: নবীজি যে সুসংবাদ দিয়েছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
আগুনে পুড়ে মৃত্যু: নবীজি যে সুসংবাদ দিয়েছেন

advertisement

আগুনের লেলিহান শিখা যখন মানুষের শরীর গ্রাস করে, তখন তার স্বজনদের অসহায় আর্তনাদ, বাঁচার আকুতি আর মুহূর্তের মধ্যে নিভে যাওয়া একটি জীবনের গল্প আমাদের ভীষণভাবে নাড়া দেয়।এমন মৃত্যুতে শোকের ভাষা খুঁজে পাওয়া কঠিন।

কিন্তু নবীজি (সা.) এমন কিছু মানুষের জন্য শহিদ হওয়ার সুসংবাদ দিয়েছেন, যাঁদের মৃত্যু বাহ্যিকভাবে বেদনাদায়ক হলেও আল্লাহর কাছে তাঁদের মর্যাদা হতে পারে অত্যন্ত সম্মানজনক।রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও সাত শ্রেণির শহীদ রয়েছেন।

মহামারিতে মৃত্যুবরণকারী শহীদ, পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদ, প্লুরিসিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শহীদ, পেটের রোগে মৃত্যুবরণকারী শহীদ, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী শহীদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ এবং গর্ভাবস্থায় মৃত্যুবরণকারী নারী শহীদ।’ (সুনান আবু দাউদ, হাদিস ৩১১১)হাদিসটি আমাদের সামনে মৃত্যুর এক ভিন্ন তাৎপর্য তুলে ধরে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর