advertisement
advertisement

মৌলিক সংখ্যার একচ্ছত্র অধিপতি: প্রিমিটিভ রুট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
মৌলিক সংখ্যার একচ্ছত্র অধিপতি: প্রিমিটিভ রুট

গণিত ভাইয়ার কাছে চিঠি

advertisement

গণিত ভাইয়ার কাছে চিঠি ‘অর্ডারের আইডিয়াটা দারুণ লেগেছিল ভাইয়া, কিন্তু সব সংখ্যার অর্ডার কি একই মডুলোর জন্য সব সময় একই হবে? যেমন ​7​ মডুলোতে ​2​-এর অর্ডার কত?’ রাতুল বলল।অঙ্ক ভাইয়া মুচকি হাসলেন। তিনি রাতুলের খাতায় লিখলেন: ​​​2​​ 1​=2≡2 ​(​​mod 7​)​​​​, ​​​2​​ 2​=4≡4 ​(​​mod 7​)​​​​, ​​​2​​ 3​=8≡1 ​(​​mod 7​)​​​​। ‘দেখেছিস? ​2​-এর ক্ষেত্রে কিন্তু মাত্র ​3​ নম্বর ধাপেই ভাগশেষ ​1​ চলে এসেছে!

অর্থাৎ ​​​ord​ 7​​​(​​2​)​​ = 3​​’, অঙ্ক ভাইয়া ব্যাখ্যা করলেন। ‘এখান থেকে আসে Fermat’s Little Theorem। এই থিওরেম বলে যে যদি ​p​ একটি মৌলিক সংখ্যা হয়, তবে যেকোনো সংখ্যা ​a​-এর জন্য, যদি ​​gcd​(​​a, p​)​​ = 1​​ হয়, ​​​a​​ p-1​ ≡ 1 ​(​​mod p​)​​​​ হবেই।

অর্থাৎ মডুলোটি মৌলিক সংখ্যা হলে কোনো সংখ্যার অর্ডার সর্বোচ্চ ​​​(​​p-1​)​​​​ হতে পারে।’‘তার মানে ​7​ যেহেতু একটি মৌলিক সংখ্যা, এর জন্য যেকোনো সংখ্যার সর্বোচ্চ সম্ভাব্য অর্ডার হতে পারে ​7-1 = 6​’, রাতুল বলল।‘একদম তা–ই!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর