advertisement
advertisement

দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ, অস্পৃশ্যতা ফেরানোর অভিযোগ বিরোধীদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ, অস্পৃশ্যতা ফেরানোর অভিযোগ বিরোধীদের

দুর্গাপূজা শেষে গঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দিচ্ছেন ভক্তরা। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়, ২২ অক্টোবর ২০২৬

advertisement

দুর্গাপূজার বিসর্জনের সময় কেবল সনাতন ধর্মের অনুসারীরাই প্রতিমা স্পর্শ করতে পারবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন নির্দেশ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে রাজ্যে অস্পৃশ্যতা বা ছোঁয়াছুঁয়ির প্রথা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর নির্দেশের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। ধর্মীয় ঐতিহ্য রক্ষার জন্যই এ ব্যবস্থা।কলকাতায় বুধবার থেকে দুর্গাপ্রতিমা বিসর্জন শুরু হয়েছে।

এটি চলবে আরও কয়েক দিন। বিসর্জনের প্রস্তুতি দেখতে হুগলি নদীর তীরে বাবুঘাট পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান, উৎসব তো বটেই, কিন্তু সেটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে ধর্মীয় যে ঐতিহ্য, সেটাকে ঠিকঠাক রাখা।’প্রতিমা বিসর্জনের কাজে যুক্ত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এমনকি মাকে যাঁরা নিয়ে যাবেন, লোকজন, তাঁদের নাম-পরিচয়ও আমি সিপিকে (পুলিশ কমিশনারকে) বলে গেলাম, চিহ্নিত করে দিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর