advertisement
advertisement

ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ
ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও গুগলের সিইও সুন্দর পিচাই

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরের নাম বদলে তাঁর বা আমেরিকার নামে রাখার অনুরোধ গুগল প্রত্যাখ্যান করেছে। বুধবার সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, তাঁর এই প্রস্তাব নিয়ে গুগল এগোতে পারবে কি না, তা জানতে তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে ফোন করেছিলেন।ট্রাম্প বলেন, ‘আমি কেবল দুটি মহাসাগর পছন্দ করি: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরের নামের সঙ্গে আমি ট্রাম্প বা আমেরিকা যুক্ত করতে রাজি নই। তাই আমরা আটলান্টিক মহাসাগরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছি।

এরপর আমি গুগল ম্যাপসকে ফোন করি, যারা হ্রদটির ব্যাপারে দারুণ কাজ করেছিল...উপসাগরের ঘটনা নিয়ে তারা অবশ্য এখনো কিছুটা নার্ভাস।’ট্রাম্প আরও বলেন, ‘আমি বললাম, সুন্দর, আমি আটলান্টিক মহাসাগর নিয়ে ভাবছি।’এর আগে একটি নির্বাহী আদেশে গালফ অব মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অব আমেরিকা রেখেছিলেন ট্রাম্প।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর