advertisement
advertisement

রাজধানীর নাখালপাড়া থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
রাজধানীর নাখালপাড়া থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

মরদেহ উদ্ধার

advertisement

রাজধানীর পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে রোজিনা খাতুন (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে।পুলিশ জানিয়েছে, গৃহবধূর এই মৃত্যু সন্দেহজনক।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, রোজিনা সপরিবার পূর্ব নাখালপাড়ায় থাকতেন। তাঁর স্বামী আরিফ হাসান পেশায় বৈদ্যুতিক সামগ্রী ব্যবসায়ী। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর