দ্য গান্ড কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা। এটি যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালস প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
গত কয়েক বছরের ব্যবসায় মন্দা, আয় কমে যাওয়া, এআইসহ নানা কারণে বিভিন্ন দেশের নানা প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। কিন্তু একটু প্রতিষ্ঠান ব্যতিক্রম। প্রতিষ্ঠার ৭৫ বছর পরও কোনো কর্মী ছাঁটাই করেনি কোম্পানিটি। কর্মী ছাঁটাই ছাড়াই টানা ৭৫ বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। কোম্পানিটির নাম ‘দ্য গান্ড কোম্পানি’।
এটি যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালস প্রস্তুতকারী প্রতিষ্ঠান।১৯৫১ সালে এড গান্ড এই পারিবারিক কোম্পানির যাত্রা শুরু করেন। এরপর প্রতিষ্ঠানটি আজ পর্যন্ত একজন কর্মীও ছাঁটাই করেনি। সাবেক ক্যান্ডি বিক্রেতা এড গান্ডের হতে গড়া কোম্পানির সাফল্য দেখতে এবং ব্যবসায়িক মডেল শিখতে সেন্ট লুইসে ভিড় জমান বিভিন্ন দেশের শীর্ষ নির্বাহী ও সিইও।কোম্পানির নেতৃত্বে এখন আছেন ৫৫ বছর বয়সী স্টিভ গান্ড, প্রধান নির্বাহী হিসেবে।
তিনি ওই পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।