advertisement
advertisement

হাওরের মাছ, টিলার পান ও সবজির টানে জমজমাট ধোবারহাট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ
হাওরের মাছ, টিলার পান ও সবজির টানে জমজমাট ধোবারহাট

বিভিন্ন জাতের শাকসবজি নিয়ে বসেছেন এক বিক্রেতা। গত বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের ধোবারহাট-শমসেরগঞ্জ বাজারে

advertisement

দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। গ্রামের মেঠো পথ আর সড়ক ধরে মানুষ চলেছেন একদিকে। কারও মাথায় মাছের ডালা, কারও কাঁধে শাকসবজির বোঝা, কারও হাতে পানের আঁটি। কেউ হাঁস-মোরগ নিয়ে চলেছেন, কেউ আবার একটি-দুটি গরু হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। সবার গন্তব্য ধোবারহাট-শমসেরগঞ্জ বাজারে।মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তে এই বাজার। সপ্তাহে দুই দিন সোম ও বৃহস্পতিবার হাট বসে।

বাজারের অর্ধেক পড়েছে শ্রীমঙ্গলের মীর্জাপুর ইউনিয়নে, বাকি অর্ধেক সদরের আপার কাগাবলা ইউনিয়নে। এলাকার সবচেয়ে বড় মোকাম এটি।১০০ বছরের বেশি পুরোনো এই বাজার হাওর-নদীর মাছ আর স্থানীয় কৃষকের ফলানো সবজি দিয়ে শুরু হয়েছিল। এখনো মাছ আর শাকসবজিই এখানকার প্রধান পণ্য। তবে এর বাইরে শালুক, গাবফল, গাছের চারা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুই মেলে এখানে।বিক্রির জন্য রাখা হয়েছে নানা জাতের মাছ।

গত বৃহস্পতিবার ধোবারহাট-শমসেরগঞ্জ বাজারেএক হাটে অনেক গলি গত বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, তখনো হাট পুরো জমেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর