‘চার্লিস অ্যাঞ্জেলস’–এ কেলি গ্যারেট। আইএমডিবি
তাঁরা তিনজন। নারী গোয়েন্দা। বিপদে পড়লে উদ্ধারের অপেক্ষায় বসে থাকার বদলে নিজেরাই অপরাধীর পিছু নেন, রহস্যের জট খোলেন। সত্তরের দশকে টেলিভিশনের পর্দায় এই তিন নারীর অভিযান দর্শকদের মুগ্ধ করেছিল। তাঁদের একজন কেলি গ্যারেট—জ্যাকলিন স্মিথ। ‘চার্লিস অ্যাঞ্জেলস’ তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দিয়েছিল। সেই পরিচিতিকে সঙ্গে নিয়ে পরে তিনি গড়ে তোলেন অভিনয় ও ব্যবসার দীর্ঘ কর্মজীবন।
আজ সোমবার, ২৬ অক্টোবর, মার্কিন এই অভিনেত্রী ও উদ্যোক্তার ৮১তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে জন্মগ্রহণ করেন তিনি। এবারের জন্মদিনের সঙ্গে মিলে গেছে তাঁর সবচেয়ে পরিচিত সিরিজের বিশেষ উপলক্ষও—১৯৭৬ সালে শুরু হওয়া ‘চার্লিস অ্যাঞ্জেলস’ এ বছর পঞ্চাশ বছর পূর্ণ করেছে।স্বপ্ন ছিল নৃত্যশিল্পী হওয়ার ছোটবেলায় জ্যাকলিনের স্বপ্ন ছিল পেশাদার ব্যালে নৃত্যশিল্পী হওয়ার।
মাত্র তিন বছর বয়সে নাচ শেখা শুরু করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।