প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ক্রসফায়ার ও সাংবাদিকদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে তিনি পরবর্তীতে তাঁর অবস্থান থেকে সরে এসেছেন। আইজিপি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। বক্তব্যটি ভুলভাবে \Bযোগাযোগ \Bহয়েছে বলে মনে হয়েছে। এ কারণে বিষয়টি নিয়ে আর আলোচনা করা উচিত নয় বলে মনে করেন উপদেষ্টা।
তবে আইজিপির বক্তব্যের ব্যাপারে সরকারের চূড়ান্ত অবস্থান প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে মনে করেন তিনি। সরকারের কর্মকাণ্ড জানাতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এসব কথা বলেন।গতকাল সোমবার দুপুরে পুরান ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।