ফ্যাশনে সাহসী ও ব্যতিক্রমী সাজে নজর কাড়তে বরাবরই পটু কিম কার্দাশিয়ান। এবার রোমে সাদা-কালো পোলকা ডট গাউন পরে দুই ডালমেশিয়ান কুকুরের সঙ্গে পোজ দিয়েও আলোচনায় এসেছেন এই তারকা।ফ্যাশনে সাহসী পোশাক আর ব্যতিক্রমী উপস্থাপনায় বরাবরই আলোচনায় থাকেন কিম কার্দাশিয়ান।
এবার রোমে ‘অল’স ফেয়ার’ সিরিজের প্রচারণায় সাদা-কালো পোলকা ডটের গাউনে নজর কাড়লেন এই তারকা।বিয়ের পোশাকের আদলে তৈরি গাউনটিতে লেস, করসেট আর সাহসী কাটআউটের সমন্বয় এনেছে ভিন্ন মাত্রা। দুই ডালমেশিয়ান কুকুরের সঙ্গে তাঁর ফটোশুটও নজর কেড়েছে।
কিমের পরনে ছিল ফ্যাশন ব্র্যান্ড গালিয়া লাহাভের ফল ২০২৭ সংগ্রহের স্ট্র্যাপলেস গাউন।সাদা জমিনে কালো পোলকা ডটের নকশায় তৈরি পোশাকটির ওপরের অংশে ছিল হৃদয়াকৃতির নেকলাইন ও বডিহাগিং করসেট।করসেটের চারপাশে লেসের কাজ গাউনটিতে যোগ করেছে বিয়ের পোশাকের আবহ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।