অলংকরণ: মাসুক হেলাল
‘দ্য মোর আই সি ইউ, আই অ্যাম ইন লাভ।’ কতবার ফোনের দিকে তাকিয়েছি। যতটা ভেঙে যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে আর দাঁড়ানো যায় না, এখন সেখানে আমি। পাজামার ফিতে নেমে এসেছে, অন্তর্বাসহীন শরীর, হাত–পা থরথর কাঁপছে। তাকিয়ে আছি দেয়ালের ছবিটার দিকে—ছ’ফুট উচ্চতার যুবায়ের হাসান—আমার নিঃশব্দ আততায়ী। আগামীকাল রাতেই ওর ফ্লাইট। তাহলে আমরা একই শহরে শ্বাস নিচ্ছি বিশ ঘণ্টারও কম সময়। ছাইভরা অ্যাশট্রেটা পড়ে আছে। দুমাস ধরে যুবায়ের এখানে থাকে না।
অ্যাশট্রেটায় এখনো ওর ঠোঁটের শেষ মার্লবোরো। অ্যাশট্রেটা ওর মেরিল্যান্ডের বাসায় ছিল। আমিই কিনে দিয়েছিলাম। মেরিল্যান্ডে বাসাটা ছিল ছোট, সাত-আট ফুটের ঘর। একজন কালো মিক্সড রুমমেট ছিল ওর, যার চেহারা অনেকটা বব ডিলানের মতো আর ছেলেটার বান্ধবী—কালো মেয়েটা, যার অপুষ্ট শরীরের ওপর থেকে বেরিয়ে থাকত শীর্ণ নদীর মতো ক্লিভেজ। ছেলেটার ছিল ব্রেইড করা চুল।
একটু কাছে গেলেই উৎকট নারকেল তেলের গন্ধ আর প্রতি রাতে ওদের দেয়াল ভেদ করে আসত নীল ছবির মতো শীৎকার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।