advertisement
advertisement

পকেটে হারমোনিকা, কোথায় পাব, দাম কত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
পকেটে হারমোনিকা, কোথায় পাব, দাম কত

advertisement

ছোটবেলার একটা ঘটনা বলি। সামনেই আমার জন্মদিন। তাই বাসার সবাইকে একে একে জিজ্ঞাসা করছি, ‘এবার জন্মদিনে আমাকে কী দেবে?’ কেউ বলেছে বড় একটা ফ্যান এনে দেবে, কেউ বলেছে ঘরভর্তি বেলুন এনে দেবে। তখনো স্কুলে ভর্তি হইনি। একেবারে শিশুমন! যে যা দেওয়ার কথা বলছে, তাতেই আমি মহাখুশি।শুধু একজন বলেছিলেন, ‘তোকে এবার একটা বিশেষ জিনিস দেব।’ তিনি আমার মেজ মামা।যথারীতি জন্মদিন চলে এল, কেক কাটা হলো, আনন্দও হলো।

কিন্তু আমার সেই বিশেষ উপহার আর পাওয়া হলো না। এর কয়েক দিন পর এক দুপুরে মামা একটা আয়তাকার বাক্স ধরিয়ে দিয়ে বললেন, ‘এই নে, তোর উপহার।’বাক্স খুলে পেলাম লম্বাটে, আয়তাকার একটা লাল বস্তু। চকচকে লাল রং। হাতে নিয়ে দেখি, সেটার গায়ে মৌচাকের মতো অনেকগুলো ছোট ছোট ছিদ্র। মামার কথা শুনে ছিদ্রগুলোতে ফুঁ দিতেই নানা রকম শব্দ বের হতে লাগল।

আমার তখন মনে হয়েছিল, এর চেয়ে দারুণ খেলনা বুঝি পৃথিবীতে আর নেই!মামা সেদিন বস্তুটার একটা নাম বলেছিলেন ঠিকই, কিন্তু সেই নাম মনে রাখিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর