রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৮ অক্টোবর বিকেলে রাজশাহীর বুধপাড়া এলাকার শিশুদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় শিশুদের হাতে র্যাকেট ফিডার, লুডু, ক্যারম বোর্ড, রুবিকস কিউব ও ক্লে (মডেলিং মাটি) তুলে দেন বন্ধুরা।শিশুদের মধ্যে অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের প্রবণতা কমিয়ে খেলাধুলা ও সৃজনশীল কাজে আগ্রহী করে তোলার লক্ষ্যেই বন্ধুসভার এ উদ্যোগ।
খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং পারস্পরিক মেলবন্ধন বাড়বে বলে আশা আয়োজকদের।শিশুদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটান বন্ধুসভার সদস্যরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।