advertisement
advertisement

প্রাণ না কাড়লেও তীব্র যন্ত্রণা দেয়, যুক্তরাষ্ট্রের হাতে এ কোন অস্ত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
প্রাণ না কাড়লেও তীব্র যন্ত্রণা দেয়, যুক্তরাষ্ট্রের হাতে এ কোন অস্ত্র

যুক্তরাষ্ট্রের নির্মিত অস্ত্রব্যবস্থা অ্যাকটিভ ডিনায়াল সিস্টেম বা এডিএস

advertisement

‘কেবল তাকিয়ে দেখি মার্চপাস্ট, কুচকাওয়াজ, লেফট–রাইটএই রক্তাক্ত মাটিতে আর ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস’বন্ধুর এই পৃথিবীতে কোমল ফুলের জন্য এমন হাহাকার কবি মহাদেব সাহার। ‘ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস’ কবিতায় তিনি অস্ত্রের ঝনঝনানির কথা, অস্ত্রের মুখে পৃথিবীর রক্তাক্ত হয়ে ওঠার কথা লিখেছেন।

সেই সঙ্গে তাঁর কলমে উঠে এসেছে বেঁচে থাকার আকুতি, অস্ত্রের কঠোরতার বিরুদ্ধে ফুলের মতো কোমল এক পৃথিবীর প্রত্যাশার কথাও।কবির এমন আকুতি, এমন প্রত্যাশা কি আর সব সময় বাস্তব হয়। কেননা, অস্ত্র মানেই তো ধ্বংস, যুদ্ধ, রক্তপাত ও প্রাণ কেড়ে নেওয়া। সেখানে কোমলতার জায়গা কোথায়? প্রাণভিক্ষার জায়গাই–বা কোথায়?ভিন্নতাও আছে। যুক্তরাষ্ট্রের ভান্ডারে এমন অস্ত্র আছে, যেটা প্রাণ কেড়ে নেয় না; বরং তীব্র যন্ত্রণা দিয়ে নিজের কাজ হাসিল করে।

তবে এই অস্ত্র ব্যবহারের উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ নয়।এই অস্ত্রের নাম অ্যাকটিভ ডিনায়াল সিস্টেম বা এডিএস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর