advertisement
advertisement

ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

ইসরায়েলের জাতীয় নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর জেরুজালেমে লিকুদ পার্টির নির্বাচনী সদর দপ্তরে বক্তব্য দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ও দলটির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তাঁর সঙ্গে কথা বলছেন একজন সহকারী। ২৮ অক্টোবর, ২০২৬

advertisement

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তা সত্ত্বেও ইহুদি ভোটারদের বিপুল সমর্থন পাওয়া নেতানিয়াহুকে প্রতিপক্ষরা এখনই ক্ষমতাচ্যুত করার তেমন কোনো সুযোগ পাচ্ছেন না। ফলে তিনিই দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ (কোনো কোনো খবরে ৯০ শতাংশ) ভোট গণনা শেষে ইসরায়েলের প্রধান তিনটি সম্প্রচারমাধ্যম এক পূর্বাভাসে জানিয়েছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেতে পারে।

এ জোটে রয়েছে ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি-কট্টর রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলো।অন্যদিকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যাচ্ছে ৪৮টি আসন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর