সরকারি চাকরিজীবীদের ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটেদের সরিয়ে দেওয়ার নির্দেশ আসার পর একটি ভবন থেকে মালপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। আজিমপুর সরকারি কলোনি, ঢাকা। ৩১ অক্টোবর ২০২৬
‘হঠাৎ ২২ অক্টোবর বাড়িওয়ালা বাসা ছাড়তে নোটিশ দেন। তখন দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম। ২৬ তারিখে ঢাকায় ফিরে আর এক দিনও বাসায় থাকতে পারিনি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, যেদিন যেখানে পেরেছি, থেকেছি। বাড়িওয়ালার কড়া নির্দেশ, ৩১ তারিখের মধ্যে জিনিসপত্র নিয়ে বাসা ছাড়তে হবে।’ কথাগুলো বলছিলেন ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী।
তিনি রাজধানীর আজিমপুর সরকারি কলোনির (জোন-বি) একটি ভবনে ‘সাবলেট’ থাকতেন, অর্থাৎ ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। এই কলোনিতে ভাড়া থাকা অনেক শিক্ষার্থীর একজন তিনি। আজিমপুর সরকারি কলোনিতে শনিবার বেলা সোয়া ১১টার দিকে গিয়ে ওই ছাত্রীকে পাওয়া যায়। তিনি তখন একটি ভ্যানগাড়িতে আসবাব ও অন্যান্য জিনিসপত্র তুলছিলেন।নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই ছাত্রী বলেন, কথা ছিল বাসা ছাড়তে হলে বাড়িওয়ালা অন্তত দুই মাস আগে জানাবেন।
ভাড়াটে ছাড়তে চাইলেও দুই মাস আগে জানাতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।