advertisement
advertisement

১৪ ম্যাচে ৫৭ গোল বার্সেলোনার, গোলবন্যায় ভাসল আলাভেসও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
১৪ ম্যাচে ৫৭ গোল বার্সেলোনার, গোলবন্যায় ভাসল আলাভেসও

রাফিনিয়ার সঙ্গে গোলের উচ্ছ্বাস ফেরমিন লোপেজের

advertisement

আলাভেজ জানত, বার্সেলোনা এবার প্রতিপক্ষদের গোলে ভাসাচ্ছে।আলাভেজ এও জানত, সর্বশেষ দুই ম্যাচে হেরে বার্সেলোনা কিছুটা কোণঠাসা। এবারের লা লিগায় হান্সি ফ্লিকের দলটি সবচেয়ে কম গোল করেছে সর্বশেষ ম্যাচেই।তবে আলাভেজের যা জানা ছিল না, হারের ধাক্কা সামলে বার্সেলোনা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। কাল রাতে ন্যু ক্যাম্পে সেই অভিজ্ঞতাই হলো লা লিগার ক্লাবটির।

প্রথমার্ধে চারটি, দ্বিতীয়ার্ধে আরও দুটি—মোট ছয়বার আলাভেজের জালে বল পাঠিয়েছে বার্সেলোনা। এই ছয় গোলে চলতি মৌসুমে বার্সেলোনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৭-তে, মাত্র ১৪ ম্যাচে।এই গোলবন্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। দুজনই করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন ফেরমিন লোপেজ ও বদলি হিসেবে নামা অ্যান্থনি গর্ডন।

আলাভেসের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেছেন মারিয়ানো দিয়াস।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর