advertisement
advertisement

রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
রাজনৈতিক দলগুলোর এত
টাকা আসে কোথা থেকে

advertisement

সারা দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো থাকা একটি রাজনৈতিক দলের কার্যালয় পরিচালনা ও কর্মসূচি পালন করলে বছরে ৩০২ থেকে ৩৯৩ কোটি টাকা ব্যয়ের প্রয়োজন হতে পারে। ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত হলে সম্ভাব্য বার্ষিক ব্যয় দাঁড়াতে পারে ১ হাজার ৫৩২ থেকে ২ হাজার ১৮৮ কোটি টাকা। অথচ রাজনৈতিক দলগুলোর প্রকাশিত আয়-ব্যয়ের হিসাবের সঙ্গে দল পরিচালনার সম্ভাব্য ব্যয়ের বড় পার্থক্য রয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় রাজনৈতিক দলগুলোর অর্থায়নের এই চিত্র উঠে এসেছে। আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংস্থাটির এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দলের সদস্যদের নিয়মিত চাঁদা থেকে যে অর্থ পাওয়া যেতে পারে, তা সংগঠন পরিচালনার সম্ভাব্য ব্যয়ের তুলনায় অনেক কম।

এই ঘাটতি পূরণে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ধরনের অর্থায়নের ওপর নির্ভর করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর