প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানআমার সাংবাদিকতা-জীবনের ৫৬ বছরের মধ্যে ২৮ বছর কেটে গেল প্রথম আলোয়। সেই কবে, ১৯৭০ সালের জুলাই মাসে সাপ্তাহিক একতা দিয়ে আমার সাংবাদিকতার জীবন শুরু হয়েছিল।২১ বছর আমি একতার সম্পাদক হিসেবে কাজ করেছি। তারপর নানা সময়ে বেশ কয়েকটি পত্রপত্রিকায় কাজ করেছি।
প্রদায়ক হিসেবে, কলামলেখক হিসেবে—সত্তর ও আশির দশকে দৈনিক সংবাদ, আজকের কাগজ, সাপ্তাহিক সচিত্র সন্ধানী, খবরের কাগজ, মূলধারা এবং ইংরেজি সাপ্তাহিক ঢাকা কুরিয়ার ইত্যাদি পত্রিকায়। ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে ভোরের কাগজ–এ কাজ শুরু করি সম্পাদক হিসেবে। ছয় বছরের বেশি সময় ধরে ভোরের কাগজ পত্রিকাটিতে নতুন সময়ে নতুন চিন্তায় সাংবাদিকতা করেছি।
তারপর ১৯৯৮ সালের ৪ নভেম্বর আমরা শুরু করি প্রথম আলো।দৈনিক সংবাদ–এর সঙ্গে আমার সরাসরি যোগাযোগ ষাটের দশকের শুরু থেকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।