advertisement
advertisement

স্মৃতির ঘাটে আবার ভিড়ছে জলধারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
স্মৃতির ঘাটে আবার ভিড়ছে জলধারা

২০২২ সালের ৩১ ডিসেম্বর প্রথম আলো বন্ধুসভার ‘এসো মিলি জলধারা’ অনুষ্ঠানে

advertisement

শীতের সকাল। চারদিকে ঘন কুয়াশা, বাতাসে হিমের পরশ। ঢাকার সদরঘাটে একে একে জড়ো হচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা বন্ধুরা। কারও সঙ্গে আগে পরিচয়, কারও সঙ্গে এই প্রথম দেখা। পরিচয়ের আনুষ্ঠানিকতা পেরিয়ে জমে উঠছে হাসি, গল্প আর আড্ডা। কিছুক্ষণের মধ্যেই নদীর বুকে শুরু হবে যাত্রা। গন্তব্যের চেয়েও বড় হয়ে উঠছে একসঙ্গে পথচলার আনন্দ।

এই দৃশ্য যেন ফিরিয়ে আনছে চার বছর আগের স্মৃতি।২০২২ সালের ৩১ ডিসেম্বর প্রথম আলো বন্ধুসভার ‘এসো মিলি জলধারা’ নৌবিহারে ময়মনসিংহ থেকে চাঁদপুর যাওয়ার সেই যাত্রা আজও মনে দাগ কেটে আছে। সেই স্মৃতির ধারাবাহিকতায় প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবারও আয়োজনের পরিকল্পনা করা হয়েছে ‘এসো মিলি জলধারা ২.০’।

বন্ধুত্ব, অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার এক মিলনমেলা।২০২২ সালের ৩১ ডিসেম্বরের সেই নৌবিহারে অংশ নিতে আগের দিন বিকেলে ময়মনসিংহ থেকে রওনা দিয়েছিলাম আমরা চারজন—আমি, বাশার ভাই, সারোয়ার ভাই ও শিশির।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর