গাছের ডালে ডালে বসে আছে আছে এশীয় শামুকখোল পাখি। গত শনিবার সকালে মৌলভীবাজারের ইসলামপুর এলাকায়
ভোর হয়েছে মাত্র। আকাশে আলো ফুটছে ধীরে ধীরে। হেমন্তের হালকা ঠান্ডায় অনেকেই তখনো ঘুমিয়ে আছেন। কিন্তু ঘুম ভেঙে গেছে একঝাঁক শামুকখোল পাখির। কোনোটি ডাকছে, ডানা ঝাপটাচ্ছে, কোনোটি আবার উড়ে যাচ্ছে এক গাছ থেকে আরেক গাছে। পাখির কলরবে মুখর হয়ে উঠেছে পথের ধারের কয়েকটি বাড়ি। মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় মৌলভীবাজার–কুলাউড়া সড়কের পাশে এমন দৃশ্য এখন প্রায় প্রতিদিনের।
একাধিক বাড়ির গাছপালা ও বাঁশঝাড়ে বাসা বেঁধেছে শামুকখোলের ঝাঁক। পুকুরের জলে পড়েছে পাখিসহ গাছপালার ছায়া। বাড়ির ছোট্ট একটুকরা বাগান যেন হয়ে উঠেছে পাখির অরণ্য।খাবারের খোঁজে উড়াল দিয়েছে শামুকখোল। গত শনিবার সকালে মৌলভীবাজারের ইসলামপুর এলাকায়গত শনিবার ভোরে সেখানে গিয়ে দেখা যায়, সড়ক দিয়ে মাঝেমধ্যে ছুটে যাচ্ছে দূরপাল্লার বাস, পণ্যবোঝাই ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা। পুব আকাশে ফুটছে সিঁদুর রঙের আলো।
এর মধ্যেই গাছের ডালে ডালে পাখির ডাক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।