advertisement
advertisement

স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে

advertisement

পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। দেশটিতে দ্রুততম গতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকে আহত হওয়ার ছয় দিন পর পদ ছাড়লেন তিনি।স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্পেনের কংগ্রেসে দেওয়া ভাষণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন অস্কার।দুর্ঘটনাটি ঘটে গত বুধবার, স্পেনের তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে।

সেখানে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুততম গতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়।দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়। দাঁড়িয়ে থাকা ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় রেনফের ট্রেনে যাত্রী ছিলেন ৩৯৭ জন।

উরদা জায়গাটি রাজধানী মাদ্রিদের দক্ষিণে অবস্থিত।পদত্যাগের কথা জানিয়ে অস্কার পুয়েন্তে বলেন, ‘স্পেনের মতো একটি দেশে, এক বছরের কম সময়ের মধ্যে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও একজন পরিবহনমন্ত্রী তাঁর পদে বহাল থাকতে পারেন না।’অস্কার মূলত গত জানুয়ারির একটি দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর